
বর্ষার সিজন ও ঈদ আসছে।
চারিদিকে দ্রুত বাড়ি নির্মাণের কাজের প্রস্তুতি চলছে। কিন্তু বাড়ি করার পূর্বে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ২টি কাজ হলো ক) সব ধরণের ডিজাইন ও মালামালের এস্টিমেট করা খ) মিস্ত্রির সাথে লিখিত চুক্তি করা।
নামমাত্র চুক্তি করে ঝামেলা মুক্ত হতে পারবেন না। মিস্ত্রির সাথে ঝামেলাহীন ভাবে কাজ করতে চাইলে আপনাকে ৩০০ টাকার ষ্ট্যাম্পেই লিখিত চুক্তি করতে হবে এবং মিস্ত্রির কাছে ১ পাতার চুক্তিনামা রয়েছে এমন চুক্তিনামা পরিত্যাগ করেই আপনাকে চুক্তি করতে হবে।
কারা লিখিত চুক্তি চায় না? যে বাড়ির মালিক এবং মিস্ত্রির মধ্যে ভেজাল আছে, অন্যের কাছে স্বচ্ছ থাকতে চায় না তারাই এইভাবে লিখিত চুক্তি করতে চায় না।
আপনি একজন সাধারন নাগরিক হয়ে কয়টি বাড়ির কাজ করেছেন? আমাদের তো এটা পেশা। আমরা বাড়ির মালিক এবং মিস্ত্রিকে নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে থাকি। একারনে আপনার চেয়ে আমাদের এই কাজে অভিজ্ঞতা একেবারেই কম নেই। সুতরাং, এভাবে চুক্তিনামা করুন কোন পক্ষই কাউকে ঠকাতে পারবেনা। কাজের মাণও ভালো হবে।
অনেকে এখান থেকে আমাদের এই চুক্তিনামা নিয়ে তাদের নিজেদের নামে চালিয়ে দেবার কারণে পিডিএফ বা ওয়ার্ড ফাইল কোন অবস্থাতেই শেয়ার করা সম্ভব নয়। এই ছবিগুলো নামিয়ে নিন, তারপর আপনার প্রয়োজন মতো সংশোধন করে নিন। বিঃ দ্রঃ আপনার ব্যবসায়িক, ব্যক্তিগত চুক্তিনামা করার জন্য আমরা নই। আমরা বাড়ি সংক্রান্ত বিষয়ে কাজ করি, সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করি, বিভিন্ন ধরণের চুক্তিনামা তৈরির জন্য কাজ করিনা।
বাংলাদেশের যেকোন প্রান্তে আপনার বাড়ির ডিজাইন ও নির্মাণ কাজের জন্য আমাদে সাথে যোগযোগ করুন।
আমাদের কাছে কেন ডিজাইন করবেন?
আমাদের রয়েছে BUET/CUET/DUET/Khulna University/UAP থেকে M.Sc/B.Sc ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের একটি অভিজ্ঞ দল।
আমাদের প্রতিটি বাড়ির ডিজাইন সম্মিলিত ভাবে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মিলে করে থাকেন।
যোগাযোগঃ
“বাড়ি – ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার”
01711199422 (WhatsApp)


