বাড়ি মানুষের মৌলিক চাহিদার একটি। মানুষ তার প্রয়োজনেই বাড়ি করে থাকেন। এটা একটা স্বপ্ন, স্বপ্ন পূরণ করতে কেউ পারেন আবার কেউ পারেন না। আমরা বাড়ির ডিজাইন এবং নির্মাণ কাজ করে থাকি। অন্যান্য ৮/১০ জনের মতো ডিজাইন করলাম, নির্মাণ কাজ করে টাকা আয় করলাম – ঠিক এইভাবে আমরা চিন্তা করছিনা।
সমাজের প্রতি একজন ইঞ্জিনিয়ার কিংবা আর্কিটেক্ট হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে, দায়িত্ববোধ থেকেই সমাজের জন্য কাজ করছি। দীর্ঘ কয়েক বছর ধরেই দেখছি, বাড়ির নির্মাণ কাজে মানুষ অগণিত ভুল করে আসছে। তা তার নিজের ও নির্মাণ কাজ সংশ্লিষ্টদের কারনে। আমরা সেই ভুলগুলো নিয়ে কাজ করছি, সবাইকে সচেতন করতে চাই। আমরা এই সমাজের একটা ক্ষুদ্র অংশ, রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবোনা। আমাদের জায়গায় থেকে যদি ০.০০১% পরিবর্তন করতে পারি সেটাই আমাদের সার্থকতা। পরিবর্তন আসবেই!
২০২২ সালের সালের নভেম্বর মাসে আমাদের এই সংস্থাটি প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত বাংলাদেশের ৪২টি জেলাতে ১২০ এর অধিক বাড়ির ডিজাইন আমরা সম্পন্ন করেছি। ৬৪ জেলাই শুধু নয়, ৪৯৫টি উপজেলাতেই আমাদের ডিজাইনের বাড়ি থাকবে – সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।